1. admin@channelpratikkhon.com : cpn25 :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

তেল মাখার নিয়মের পরিবর্তনে দূর হবে খুশকি

সিপি ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬০০ জন দেখেছে
ছবি: সংগৃহীত

শীতের সময়ে চুলের যত্নে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি ভুগতে হয় সেটি হলো খুশকি। এই খুশকি নিয়ে অনেকেই নাজেহাল হয়ে যায়। বাজার চলতি নানা রকম শ্যাম্পু, ওষুধ ব্যবহার করেও লাভ হয় না কিছু। উলটা চুল ঝরতে শুরু করে। স্ক্যাল্প শুকিয়ে যায়।

কিন্তু জানেন কি? নারকেল তেলেই ঝটপট দূর হবে এই খুশকির সমস্যা। তবে এই তেল মাখার রয়েছে নানা নিয়ম। এত দিন যেভাবে তেল মেখে এসেছেন, তা আজই বদলে ফেলুন।

দেখবেন দ্রুত কাজ হবে। কিভাবে তেল মাখবেন, চলুন জেনে নেওয়া যাক—
কিভাবে মাখবেন

একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ কারিপাতা দিয়ে ফোটাতে থাকুন। পাতাগুলো যেন ভালো করে পুড়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তারপর এই মিশ্রণ ভালোভাবে ছেঁকে নিয়ে চুলের গোড়ায় মালিশ করুন।

 

এভাবে আধঘণ্টা থেকে এক ঘণ্টা রেখে দিন। তার পর নরম শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই মিশ্রণ মাথায় লাগান। দেখবেন খুশকি দূর হয়ে চুল তাড়াতাড়ি বাড়বে।

কয়েকটি কারিপাতা বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন।

সেই মিশ্রণের মধ্যে টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন কারি পাতার মাস্ক লাগালে চুলের ঘনত্ব বাড়বে।
নারকেল তেলে তাজা লেবুর রস মেশান এবং ধোয়ার আগে এই মিশ্রণ দিয়ে আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন। এটি খুশকি দূর করবে এবং মাথার ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজ করবে।

 

সাধারণ শ্যাম্পুতে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে সপ্তাহে একবার চুল ধুয়ে নিন। যদি এতেও কোনো লাভ না হয়, তাহলে চিকিৎসককে দেখাতেই হবে। নিয়মিত শ্যাম্পু করতে কিন্তু ভুলবেন না।

সূত্র : টিভি৯ বাংলা

পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2025 channelpratikkhon.com
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Newseason IT