শীতের সময়ে বা প্রচণ্ড গরমে অনেকেরই বাড়ি ফেরার পর ফ্রিজ খুলে ঠাণ্ডা পানি খাওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, হৃদরোগ বা উচ্চ রক্তচাপের মতো সমস্যায় আক্রান্তদের জন্য এই অভ্যাস বিপজ্জনক হতে পারে।
ঠাণ্ডা পানি শরীরের রক্তনালিতে তৎক্ষণাৎ প্রভাব ফেলে, রক্তচাপ বাড়ায় এবং হৃদপিণ্ডকে স্বাভাবিকের তুলনায় বেশি পরিশ্রম করায়। আর আগে থেকেই হৃদসংক্রান্ত সমস্যায় ভোগা মানুষের জন্যও এটি ঝুঁকিপূর্ণ।
ঠাণ্ডা পানি হৃদরোগীদের জন্য কেন বিপজ্জনক
হৃদরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঠাণ্ডা পানি পান করলেই রক্তনালিতে সংকোচন তৈরি হয়। ফলে রক্তনালির পথ সরু হয়ে যায় এবং রক্ত চলাচল কঠিন হয়। এর ফলেই হৃদপিণ্ডকে রক্ত পাম্প করার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হয়। এতে সাময়িকভাবে রক্তচাপ বেড়ে যায় এবং হৃদরোগ কিংবা হাইপারটেনশন থাকা ব্যক্তিদের ক্ষেত্রে পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে।
তারা আরো জানান, ঠাণ্ডা পানি ভেগাস নার্ভকে উদ্দীপিত করতে পারে, যে নার্ভ হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে। হঠাৎ বরফ-ঠাণ্ডা পানি সেই নার্ভে প্রভাব ফেললে অনিয়মিত হৃৎস্পন্দন, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
ঠাণ্ডা পানির অন্যান্য ঝুঁকি
যে মৌসুমই হোক না কেন, অতিরিক্ত ঠাণ্ডা পানি পান করলে গলা ব্যথা, কাশি ও সংক্রমণের আশঙ্কা বাড়ে। হৃদরোগীদের ক্ষেত্রে এতে শরীরে হঠাৎ চাপ পড়ে।
ফ্রিজ খুলে বরফ-ঠাণ্ডা পানির দিকে হাত বাড়ানোর আগে তাই সাবধান হোন। বিশেষ করে আপনার যদি আগে থেকেই হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তাহলে এই একটি অভ্যাসও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
বাইরে থেকে দেখতে একেবারে নিরীহ এই অভ্যাসটা আসলে শরীরের ভেতরে এমন প্রতিক্রিয়া ঘটায়, যা অনেক সময় কল্পনাও করা যায় না। বিশেষ করে, যাদের হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের ক্ষেত্রে বরফ-ঠাণ্ডা পানি যেন ধীরে ধীরে চাপ বাড়াতে থাকা এক নিরব বিপদ।
ঠাণ্ডা পানি সরাসরি রক্তনালির সংকোচন ঘটায়, হৃদযন্ত্রকে অতিরিক্ত পরিশ্রম করায়, আর তার ফলস্বরূপ বাড়ে ঝুঁকি। তাই শুধু শরীরের আরাম নয়, স্বাস্থ্যগত বাস্তবতা বুঝে চলাই এখন সময়ের দাবি।
সূত্র : আজকাল
Leave a Reply